কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৬

কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্থগিত থাকা উপ-নির্বাচনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ নয় বলে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ কাদের সিদ্দিকীর রিট খারিজ করে দিয়ে এই রায় দেন।
গত রবিবার একই বেঞ্চে এই রুলের শুনানি হয়। বৃহস্পতিবার রিট আবেদন খারিজ করেন সর্বোচ্চ আদালত।
উল্লেখ্য হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হন লতিফ সিদ্দিকীর ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
১৯ অক্টোবর নির্বাচন কমিশনে কাদের সিদ্দিকী আপিল করলেও নির্বাচন কমিশন তা বাতিল করে দেয়। পরে হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। পরে নির্বাচন কমিশন আবার আদালতে আবেদন করেন।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম