তথ্যপ্রযুক্তিবিদ জোহা নিখোঁজ!

থানায় থানায় ঘুরছেন জোহার স্বজনরা

জামাল উদ্দিন
১৭ মার্চ ২০১৬, ১১:৫১আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২০:০২

তানভির হাসান জোহা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার চুরির বিষয়ে তদন্তে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা নিখোঁজ রয়েছেন।  রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে বুধবার দিনগত রাত ১টার দিকে তাকে অপহরণ করা হয় বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে জিডি করতে থানায় থানায় ঘুরে ব্যর্থ হয়ে বাসায় বসে আছেন তারা।

জোহার পরিচিতরা জানান, বুধবার (১৬ মার্চ) অফিস থেকে বাসায় ফেরার সময় রাত ১২টার দিকে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় তার। এর আগে দুইদিন তিনি বাসায় ফেরেননি।

অফিস থেকে বের হওয়ার পর সিএনজিতে ওঠেন জোহা। কচুক্ষেত এলাকায় দুই-তিনটি গাড়ি তার সিএনজিকে ঘিরে ধরে। এরপরই অপহৃত হন তিনি।

জোহার চাচা মাহবুবুল আলম (বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক) জানান, বুধবার রাতে বাসায় ফেরার সময় জোহার সঙ্গে তার বন্ধু ছিলেন ইয়ামির আহমেদ। তিনিই ফোন করে জোহার অপহরণের ঘটনা জানান তার পরিবারকে। 

মাহবুবুল আলম আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশকে জানাতে তারা কলাবাগান থানায় যান। পুলিশ জানায়, অপহরণের এলাকা কাফরুল থানা এলাকায়। সেখানে গেলে কাফরুল থানা পুলিশ তাদের ক্যান্টনমেন্ট থানায় পাঠায়। সেখান থেকে পুলিশ আবার তাদের পাঠায় ভাসানটেক থানায়। তবে ভাসানটেক থানা পুলিশও দাবি করে এই ঘটনাস্থল তাদের এলাকায় পড়ে না। হতাশ হয়ে জোহার স্বজনরা বাসায় ফিরে আসতে বাধ্য হন। 

উল্লেখ্য তানভির হাসান জোহা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রকল্প ‘সাইবার নিরাপত্তা বিভাগে’র ডিরেক্টর (অপারেশন)। তবে এই প্রকল্পটি গত দুই মাস ধরে স্থগিত আছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিভার্জ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ডলার সরিয়ে নেওয়ার ঘটনায় তদন্তের কাজে  তাকে নেওয়া।

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি