শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ শুরু করেছে রেডলাইন!

চৌধুরী আকবর হোসেন
২১ মার্চ ২০১৬, ০২:৫৭আপডেট : ২১ মার্চ ২০১৬, ০৭:৪৯

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত রেডলাইন দুই বছরের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা তদারকির দায়িত্ব পাচ্ছে ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইন অ্যাসুরড সিকিউরিটি লিমিটেড ((Redline Assured Security Ltd))। এই কোম্পানিকে ২ বছরে ৭৩ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা পরিশোধ করবে বাংলাদেশ। জানা গেছে, কোনও টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানটিকে কাজ দিতে রবিবার অর্থনৈতিক ও সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করে। এরই আলোকে সিভিল এভিয়েশন অথোরিটি (সিএএবি) ও রেডলাইনের মধ্যে সোমবার চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে। চুক্তির শর্তগুলো পর্যালোচনা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যদিও ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন।
কবে নাগাদ চুক্তি হচ্ছে—জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলা ট্রিবিউনকে বলেন, রেডলাইনকে আমরা জানিয়ে দিয়েছি। এখন এটি দ্রুত হয়ে যাবে। তাদের ২৯ জন কর্মকর্তা অ্যাডভাইজরি, সুপারভাইজরি ও অপারেশনাল স্তরে কাজ করবেন। এছাড়া, তারা সুপারভাইজরি ও অপারেশনাল স্তরে প্রশিক্ষণ দেবেন। তারা দুই বছরের জন্য কাজটি পাচ্ছেন এবং প্রতি ছয় মাস পরে রিভিউ হবে।

মার্চের ৩১ তারিখ নিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী বলেন, আমরা এখানকার ব্রিটিশ দূতাবাসকে জানিয়েছি। লন্ডনে আমাদের দূতাবাস বিষয়টি রাজনৈতিকভাবে সামাল দেবে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি দেখবেন।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত চুক্তির শর্তগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজন হলে আরও একদিন সময় নেওয়া হবে চুক্তি স্বাক্ষর করতে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস