বিধিনিষেধ বৈশাখের অনুষ্ঠান নিয়ন্ত্রণে নয়: আছাদুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ১৩:০২ আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৩:০২

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির দেওয়া বিধিনিষেধ ও পরামর্শ অনুষ্ঠান নিয়ন্ত্রণের জন্য নয়। সবাই যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উদযাপন করতে পারেন সেজন্য এগুলো দেওয়া হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ‘অনেকে প্রশ্ন তুলতে পারেন, তাই আমি স্পষ্ট করে নগরবাসীকে জানিয়ে দিতে চাই ডিএমপির পরামর্শ কোনও অনুষ্ঠান নিয়ন্ত্রণের জন্য নয়। তাছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে এবার কোনও হুমকি নেই। নিরাপত্তাহীনতার আশঙ্কাও নেই।’

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, বিকাল ৫টার মধ্যে সব ধরনের কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ইত্যাদি শেষ করতে হবে। ৫টার পর উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

 

/এআরআর/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেজাল স্বর্ণ কিনছেন না তো, খাঁটিত্ব যাচাই করবেন যেভাবে
ভেজাল স্বর্ণ কিনছেন না তো, খাঁটিত্ব যাচাই করবেন যেভাবে
প্রিয় ক্রিকেটারকে দেখতে সাইকেলে ১ হাজার ৭০০ কিলোমিটার!
প্রিয় ক্রিকেটারকে দেখতে সাইকেলে ১ হাজার ৭০০ কিলোমিটার!
অফিসে মুখ গোমড়া? আজ খিটখিটে সহকর্মীদেরই দিন!
অফিসে মুখ গোমড়া? আজ খিটখিটে সহকর্মীদেরই দিন!
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা