প্রিয় ক্রিকেটারকে দেখতে সাইকেলে ১ হাজার ৭০০ কিলোমিটার!

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০০

প্রিয় ক্রিকেটারের সঙ্গে একবার দেখা করার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন ভারতের ওড়িশার অমিত কুমার। প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন পুনেতে। অবশেষে দেখা পেয়েছেন নিজের প্রিয় দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। শুধু সাক্ষাৎ নয়, ভারতীয় ব্যাটারের কাছ থেকে পেয়েছেন অটোগ্রাফ দেওয়া টেনিস বলও।

ইনস্টাগ্রামে নিজের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন অমিত। সাইকেলে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে পরিচিত ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করাই তার এই ভ্রমণের অন্যতম লক্ষ্য। এরই মধ্যে বেঙ্গালুরুতে কন্নড় সিনেমার তারকা যশ এবং গাজিয়াবাদে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে দেখা করেছেন তিনি।

তবে পুনেতে গায়কোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ তার কাছে বিশেষ হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অমিতের দীর্ঘ সাইকেলযাত্রার কথা শুনে তাকে স্বাগত জানান চেন্নাই অধিনায়ক। উপহার হিসেবে দেন নিজের স্বাক্ষর করা একটি টেনিস বল। এতটা পথ পাড়ি দেওয়ার জন্য অমিতের প্রশংসাও করেন তিনি।

গায়কোয়াড় জানান, অমিতের যাত্রার কথা তার অনেক বন্ধু তাকে জানিয়েছিলেন। তাই ভক্তটির পুনেতে পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তিনি। সেই অপেক্ষার পর সাক্ষাৎটি দুজনের জন্যই স্মরণীয় হয়ে ওঠে।

তবে অমিতের মতো দীর্ঘ পথ সাইকেলে পাড়ি দেওয়ার চেষ্টা করার আগে বাস্তব পরিস্থিতি বিবেচনার পরামর্শ দিয়েছেন গায়কোয়াড়। তার সতর্কবার্তা, এত দীর্ঘ দূরত্ব সাইকেলে অতিক্রম করা শারীরিকভাবে কষ্টকর এবং নানা চ্যালেঞ্জে ভরা। তাই পর্যাপ্ত প্রস্তুতি ও ঝুঁকির বিষয়গুলো বিবেচনা না করে এমন যাত্রায় নামা উচিত নয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ২৪ ঘণ্টারও কম সময়ে সেটি আট লাখের বেশি ভিউ পায়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার জন্য অমিতের দৃঢ়তা ও পরিশ্রমের প্রশংসা করেন ক্রিকেটপ্রেমীরা।

খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে ভক্তদের ব্যতিক্রমী প্রচেষ্টার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। সম্প্রতি হার্দিক পান্ডিয়ার এক ভক্ত তাকে একবার দেখার আশায় লখনউ থেকে বেঙ্গালুরু পর্যন্ত হেঁটে যান। সঙ্গে ছিল একটি প্ল্যাকার্ড। শেষ পর্যন্ত সেই ভক্তের সঙ্গে দেখা করেন ভারতের এই অলরাউন্ডার। তার চেষ্টা ও নিষ্ঠার প্রশংসা করার পাশাপাশি বাড়ি ফেরার জন্য বিমান বা ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাবও দেন পান্ডিয়া।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
স্কোরারের ভুলে এক রানের হার নিয়ে তোলপাড়
১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, ভেন্যু গোয়া
বেতন কমেছে ২৫ শতাংশ, বোর্ডকে জবাব দিতে বাংলাদেশে ভালো খেলার তাগিদ স্যামির
সর্বশেষ খবর
সিপিবি কার্যালয়ে হামলার নিন্দা ও আটক যুব ইউনিয়নের দুই নেতার মুক্তি দাবি জাসদের
সিপিবি কার্যালয়ে হামলার নিন্দা ও আটক যুব ইউনিয়নের দুই নেতার মুক্তি দাবি জাসদের
মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রায় ফেনীতে প্রতিমন্ত্রী
মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রায় ফেনীতে প্রতিমন্ত্রী
৩০০ টাকার ট্রাম টিকিটে ১৩ হাজার টাকা জরিমানা!
৩০০ টাকার ট্রাম টিকিটে ১৩ হাজার টাকা জরিমানা!
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা