বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন একীভূত করতে সংসদে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৬, ২০:০৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২০:০৯

জাতীয় সংসদ বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন একীভূত করতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। রবিবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬’ নামের এ বিলটি সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি ১৫ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে অর্থমন্ত্রীকে। নির্বাহী পরিষদে চেয়ারম্যান ও সর্বোচ্চ ছয়জন সদস্য রাখার বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোনও অনুমোদিত শিল্প প্রতিষ্ঠান এই আইন ভঙ্গ করলে ওই প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হবে।

আরও পড়তে পারেন: বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন একীভূত করতে সংসদে বিল জাতীয় পার্টি কোনও কোম্পানি নয়: রওশন এরশাদ

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বিনিয়োগ বোর্ড এবং বেসরকারিকরণ কমিশন উভয়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ও বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত। এ দুটি প্রতিষ্ঠানকে একীভূতকরণ প্রশাসনিকভাবে সুবিধাজনক ও সাশ্রয়ী। বিনিয়োগ উন্নয়ন পরিবেশ সৃষ্টি ও সরকারি মালিকানাধীন অলাভজনক প্রতিষ্ঠানের ভূমির অধিকতর দক্ষ ব্যবহারের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে সামগ্রিক বিবেচনায় বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ