এ কোন বর্বরতা!

জাকিয়া আহমেদ
২৬ এপ্রিল ২০১৬, ২২:১৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২২:১৮

পায়ের কাছে ফেলে পুলিশের শিশু নির্যাতন ‘ঘটনাটি গত ২১ এপ্রিল বিকেলের দিকে। পুলিশ সদস্যরা তখন শিশুটিকে ধরে মারছিলেন। তবে তারা বুঝতে পারেননি আমি ছবি তুলেছি। ছবি তোলার পর গিয়ে তাদের জিজ্ঞেস করি, ওকে মারছেন! জবাবে তারা বলেন, শিশুরা ক্রিসেন্ট লেকের ভেতরে ডোবাডুবি করে, ওখানে নেমে যায়, ওদেরকে সামলানো যায় না, এছাড়া উপায় নাই।’ বলছিলেন প্রামাণ্য আলোকচিত্রী সৈকত মজুমদার।

সৈকত মজুমদার তার তোলা ছবিগুলো ফেসবুকে শেয়ার করেছেন। আর তা ছড়িয়ে পড়েছে ওয়াল থেকে ওয়ালে। চলছে পুলিশের বিরুদ্ধে সমালোচনা। নিন্দা আর ক্ষোভ।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, একজন পুলিশ সদস্য একটি শিশুকে পায়ের কাছে ফেলে মারধর করছেন। আর সঙ্গে থাকা বাকি পুলিশ সদস্যরা তা দেখে হাসছেন। ছবিগুলোতে শিশুটিকে কান্নারত অবস্থায় হাতজোর করে থাকতে দেখা যাচ্ছে। ছবিগুলো ফেসবুকে ব্যাপক আলোড়ন তুলেছে এবং পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন: খুনিদের ব্যাগে ‘অপরিচিত’ আগ্নেয়াস্ত্র!

ছবিগুলো নিয়ে কথা বলতে চাইলে আলোকচিত্রী সৈকত মজুমদার আরও বলেন, ‘ছবিগুলো তোলার পরে আমি পুলিশ সদস্যদের আরও প্রশ্ন করতে চাইলে একজন বলেন, এখন ইউনিফর্ম পরা আছি, আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আপনিতো রেডি হয়ে আছেন ছবি তোলার জন্য। আর এই ছবি তুলে তো আপনি আমার ক্ষতি করবেন। কিন্তু তখনও তারা জানতেন না যে আমি ছবি তুলে ফেলছি। আর আমি কাছে গিয়ে কথা বলার সঙ্গে সঙ্গেই তারা শিশুটিকে ছেড়ে দেন। পরে আমার সঙ্গে কথা না বলেই পুলিশের ওই দল চলে যায়।’

পায়ের কাছে ফেলে পুলিশের শিশু নির্যাতন প্রতিবেদকের সঙ্গে কথা বলার পর সৈকত আবার ফোন করে বলেন, ‘একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখতে চাই, ছবিগুলো ফেসবুকে আপ করার পর থেকেই ভাইরাল হয়ে গেছে। আমি এক ধরনের থ্রেট ফিল করছি, বোঝেনইতো দেশের কন্ডিশন (অবস্থা) এই মুহূর্তে, কে জানে কখন কী হয়। গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি আমার বিষয়টি মাথায় রাখার জন্য। পরবর্তীতে কী রিয়েকশন হয় এটার, সেটা যেন সংবাদমাধ্যমগুলো নজরে রাখে এই অনুরোধ সবার কাছে।’

ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ায় নানারকম মন্তব্য আসছে সেখানে। সম্রাট সাম নামের একজন লিখেছেন, কিছু পুলিশের জন্যই পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। পুলিশের বড় কর্মকর্তাদের বললেও কিছু হয় না। পুলিশের ওপর শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা সব দিন দিন ক্ষয়ের পথে। আমরা চাই, পুলিশ এরকম অন্যায়ের যথাযথ ব্যবস্থা নিক এবং বিশ্বাস ফিরিয়ে আনুক।

আরও পড়ুন: ঘাতকের নৃশংসতা

এসকে আরাফাত নামের একজন লিখেছেন, পুলিশ জনগণের বন্ধু….. এগুলো মজা করে তোলা ছবি… কেন… পুলিশেরা কি একটু হাসি, খেলা করতে পারে না শিশুদের সাথে?

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোফাল গণেশ বিশ্বাস বলেন, ‘এলাকা আমার থানার মধ্যে হলেও ওখানে ডিউটি করেন রিজার্ভ পুলিশ। আমার থানার পুলিশ ওখানে ডিউটি করে না। আর তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

পায়ের কাছে ফেলে পুলিশের শিশু নির্যাতন পায়ের কাছে ফেলে পুলিশের শিশু নির্যাতন ফেসবুকে-সমালোচনা

ছবি: সৈকত মজুমদার

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক