শিম্পাঞ্জিকে ভালোবেসে নিষিদ্ধ হলেন চিড়িয়াখানায়

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৯:৪৬ আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৯:৫৬

বেলজিয়ামের নারী অ্যাডি। প্রায় প্রতিদিনই বলতে গেলে ঢুঁ মারতেন বাড়ির কাছের অ্যান্টওয়েরপ চিড়িয়াখানায়। সেখানে একটি শিম্পাঞ্জির খাঁচার সামনে গিয়ে দাঁড়ানোই ছিল তার কাজ। চিতা নামের ৩৮ বছর বয়সী একটি শিম্পাঞ্জির সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব মাত্রা ছাড়াতেই মূল্য দিতে হলো অ্যাডিকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে নিষিদ্ধ করেছে অ্যান্টওয়েরপ চিড়িয়াখানায়।

অ্যাডির সঙ্গে বন্ধুত্ব আরেকটু গভীর হতেই চিতার মধ্যে দেখা যায় পরিবর্তন। অ্যাডি যতক্ষণ পাশে থাকে ততক্ষণ উৎফুল্ল থাকে ও। অ্যাডি চলে গেলেই মুষড়ে পড়ে। কারও সঙ্গে বিশেষ কথাও বলে না। অন্য শিম্পাঞ্জিরাও চিতাকে এড়িয়ে চলতে শুরু করলো।

শিম্পাঞ্জির প্রতি ভালোবাসা

বিষয়টা চোখ এড়ায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষের। প্রথম দিকে তারা খুশিই ছিলেন। কিন্তু অ্যাডির সঙ্গে চিতার সম্পর্ক এমন পর্যায়ে চলে গেলো যে চিতাকে তার স্বজাতিরা করে দিলো সমাজচ্যুত! এতে চিতার ভবিষ্যৎ নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পড়ে গেলো শঙ্কায়। এ কারণেই অ্যাডির প্রতি কঠোর হতে বাধ্য হলেন তারা।

চিতার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও নিষেধাজ্ঞা মানতে নারাজ অ্যাডি। ‘আমি প্রাণীটাকে ভালোবাসি। সেও আমাকে পছন্দ করে। আমাদের মাঝে আর কিছু নেই। তারা কেন এটা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। সংবাদকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করে বললেন, বাকি সবাই তাকে দেখতে যেতে পারলে আমি কেন পারবো না!’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী