ব্যাংককের সড়কে ধস, যেন প্রলয়ঙ্করী সিনেমার দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০১

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক ভয়াবহ সড়ক ধসের ঘটনা ঘটেছে। বুধবার সকালে দুসিত জেলার সামসেন রোডে ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ভাজিরা হাসপাতালের সামনেই হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হঠাৎ করেই সড়কের বড় একটি অংশ ধসে মাটির নিচে চলে যায় এবং সেখানে বিশাল গর্ত তৈরি হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকে মন্তব্য করেছেন, দৃশ্যটি যেন কোনও প্রলয়ঙ্করী সিনেমার দৃশ্যের মতো।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। প্রায় সাড়ে তিন হাজার রোগীকে তাদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে হয়েছে।

ব্যাংকক গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত স্থানীয় সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড-কে বলেন, আন্ডারগ্রাউন্ড স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওপরে থাকা মাটি টানেলে প্রবাহিত হয়। এতে পার্শ্ববর্তী ভবনগুলোও হেলে যায়। তিনি জানান, সড়কের এক পাশ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ধসে যাওয়া অংশে নরম মাটি ও পর্যাপ্ত সাপোর্টিং স্ট্রাকচার না থাকায় বিপর্যয় ঘটে।

ইন্টারনেটে ভিডিওটি নিয়ে নানারকম প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, এত কাছে দাঁড়িয়ে ছবি তুলতে যাওয়া বিপজ্জনক। আরেকজনের মন্তব্য, এটা দেখাটা সত্যিই ভয়ের। অনেকে আবার কৌতুক করে লিখেছেন, এক রাতেই ব্যাংককের রাস্তা ভেঙে পড়লো!

এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নির্মাণকাজ ও মাটির গুণগত মান নতুনভাবে পরীক্ষা করা হবে।

Sudden road collapse shocks Bangkok this morning.
byu/Traditional_Worry573 ininterestingasfuck

সূত্র: টাইমস নাউ নিউজ

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু