‘ডুমসডে ভল্ট’, হিমশীতল পাহাড়ে মানবজাতির ভবিষ্যৎ রক্ষক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩২

নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জে উত্তর মেরুর কাছে বরফঢাকা পাহাড়ের গভীরে লুকিয়ে আছে মানবজাতির অমূল্য ভাণ্ডার। এটি কোনও খনিজ বা তেলের ভাণ্ডার নয়, বরং কোটি কোটি বীজের সংগ্রহশালা। যা ‘ডুমসডে ভল্ট’ বা কেয়ামতের সিন্দুক পরিচিত নামে।

ক্রপ ট্রাস্টের কর্মকর্তা ব্রায়ান লেইনঅফ বলেন, এই ভবনের ভেতরে রয়েছে কৃষির ১৩ হাজার বছরের ইতিহাস। বর্তমানে এখানে সংরক্ষিত আছে ৯ লাখ ৩০ হাজারেরও বেশি খাদ্যশস্যের বীজ। এর লক্ষ্য হলো বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।

ভল্টটি ২০০৮ সালে চালু হয়। নরওয়ে সরকারের অর্থায়নে নির্মিত এই ভাণ্ডারের অংশীদার জাতিসংঘ সমর্থিত ক্রপ ট্রাস্ট। নিরাপদ ও দুর্গম অঞ্চল হিসেবে স্বালবার্ডকেই বেছে নেওয়া হয়েছিল। প্রবেশপথে বরফে আচ্ছাদিত কংক্রিটের গঠন ভল্টের ভয়াবহ ডাকনামকে আরও বাস্তব করে তোলে।

এখানে বীজ রাখা হয় ভ্যাকুয়াম-প্যাক রূপালি প্যাকেট ও টেস্ট টিউবে। গড়পড়তা মূল্য তেমন না থাকলেও এগুলো বৈশ্বিক খাদ্যনিরাপত্তার ভবিষ্যৎ চাবিকাঠি। মাত্র ৩০টি ফসল বর্তমানে বিশ্বের ৯৫ শতাংশ খাদ্যশক্তি যোগায়, যা বৈচিত্র্য কমিয়ে মানবজাতিকে রোগবালাই ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে ফেলছে।

ক্রপ ট্রাস্টের নির্বাহী পরিচালক মারি হাগা বলেন, বীজ শুধু খাবারের নয়, পোশাক, প্রকৃতি সবকিছুর ভিত্তি। বৈচিত্র্য হারালে মানবজাতির টিকে থাকা বিপন্ন হবে।

ভল্টের সবচেয়ে আলোচিত উদাহরণ সিরিয়ার আলেপ্পো থেকে পালিয়ে আসা গবেষকদের গল্প। গৃহযুদ্ধে হারিয়ে যাওয়া জিন ব্যাংকের বীজ পুনরায় সংরক্ষণ করা হয়েছে এখানে। এভাবে ফিলিপাইন, আফগানিস্তান ও ইরাকসহ বিভিন্ন দেশের ধ্বংসপ্রাপ্ত জিন ব্যাংকের বিকল্প হয়ে উঠছে এই ভল্ট।

বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৭০০ জিন ব্যাংক সক্রিয় থাকলেও অর্থের অভাবে অনেকেই ঝুঁকির মুখে। তাই ক্রপ ট্রাস্ট বৈশ্বিক তহবিল গঠনের চেষ্টা করছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো আন্তর্জাতিক সহযোগিতা। উত্তর কোরিয়ার লাল বাক্স যেমন এখানে জায়গা পেয়েছে, তেমনি রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের বীজও। ব্রায়ান লেইনঅফের ভাষায়, বীজের কাছে রাজনীতি কোনও ইস্যু নয়। তারা শুধু নিরাপদে ঠাণ্ডায় বিশ্রাম নিচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ।

সূত্র: টাইম

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ