গিনেস রেকর্ডে ১০ কেজি স্বর্ণে তৈরি ‘দুবাই ড্রেস’

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:২১

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে স্বর্ণ ও অলংকার প্রদর্শনীতে নজর কাড়লো এক অনন্য স্বর্ণের পোশাক। ‘দুবাই ড্রেস’ নামের এ পোশাকটি তৈরি হয়েছে খাঁটি ২১ ক্যারেট স্বর্ণ দিয়ে, যার ওজন ১০ দশমিক ০৮ কেজি। এর বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১১ কোটি রুপি (৪৬ লাখ দিরহাম)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতোমধ্যে এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সৌদি আরবভিত্তিক আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির উদ্যোগে তৈরি এই পোশাকটি এখন শারজাহ ওয়াচ অ্যান্ড জুয়েলারি এক্সপোর প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পোশাকটিতে চারটি মূল অলংকার রয়েছে। এগুলো হলো, একটি সোনার মুকুট (৩৯৮ গ্রাম), নেকলেস (৮,৮১০ গ্রাম), কানের দুল (১৩৪ গ্রাম) এবং বিশেষ ‘হিয়ার’ অলংকার (৭৩৮ গ্রাম)।

গিনেস রেকর্ডে ১০ কেজি স্বর্ণে তৈরি ‘দুবাই ড্রেস’

স্বর্ণের খাঁটি শিল্পকর্মের মতো সাজানো এই পোশাকটি রঙিন রত্নখচিত সূক্ষ্ম নকশা ও খোদাই দিয়ে তৈরি। এতে প্রতিফলিত হয়েছে আমিরাতি ঐতিহ্য ও কারুশিল্পের সমৃদ্ধি। প্রতিষ্ঠানটির ডিজাইনাররা বলেন, দুবাই ড্রেসের অনুপ্রেরণা এসেছে আরব আমিরাতের ইতিহাস ও সংস্কৃতি থেকে, যা আধুনিক ছোঁয়ায় উপস্থাপন করা হয়েছে।

আল রোমাইজান গোল্ডের আঞ্চলিক উপ-ব্যবস্থাপক মোহসেন আল ধাইবানি বলেছেন, এটি শুধু সৃজনশীলতার প্রতীক নয়, বরং বিশ্ব নেতৃত্বে পৌঁছানোর আমিরাতের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। একই সঙ্গে এটি দুবাইকে স্বর্ণ ও অলংকারপ্রেমীদের শীর্ষ গন্তব্য হিসেবে তুলে ধরেছে।

প্রদর্শনীর অন্য আকর্ষণের মধ্যে রয়েছে স্বর্ণে মোড়ানো এক বিশেষ সাইকেল, যার মূল্য দেড় কোটি দিরহাম। পাঁচ দিনের এই আয়োজনে অংশ নিচ্ছে পাঁচ শতাধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও প্রায় ১ হাজার ৮০০ ডিজাইনার ও শিল্পপেশাজীবী। প্রদর্শনী দেখতে আসছেন ইতালি, ভারত, তুরস্ক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, জাপান, চীন, সিঙ্গাপুর, হংকং ও মালয়েশিয়ার স্বর্ণালঙ্কারপ্রেমীরা।

সূত্র: গালফ নিউজ

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ