পৃথিবীর সঙ্গে সেলফি তুললো চীনা মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ২১:২৯আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২১:২৯

চীনের মহাকাশ সংস্থা সিএনএসএ প্রকাশ করেছে এক বিরল দৃশ্য। সম্প্রতি চীনের মনুষ্যবিহীন নভোযান থিয়েনওয়েন-২ প্রোবের ক্যামেরায় ধরা পড়েছে নীলাভ পৃথিবী।

প্রোবটির রোবোটিক বাহুতে স্থাপিত মনিটরিং ক্যামেরায় তোলা ছবিতে চীনের পাঁচ তারকাখচিত লাল পতাকা, সাদা রিটার্ন ক্যাপসুল এবং বহুদূরে ঝলমল করছে নীল পৃথিবী।

সিএনএসএ জানিয়েছে, থিয়েনওয়েন-২ এখন পৃথিবী থেকে প্রায় ৪ কোটি ৩০ লাখ কিলোমিটার দূরে। এর লক্ষ্যবস্তু হলো গ্রহাণু ২০১৬এইচও৩ থেকে প্রায় সাড়ে চার কোটি কিলোমিটার দূরে।

প্রোবটি ইতোমধ্যে সফলভাবে একাধিক কক্ষপথ-পরীক্ষা সম্পন্ন করেছে, যার মধ্যে রয়েছে স্যাম্পলিং যন্ত্রপাতি মোতায়েন এবং ইলেকট্রনিক যন্ত্রের পরীক্ষা। সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এবং বৈজ্ঞানিক যন্ত্রগুলো মহাশূন্য পরিবেশের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ শুরু করেছে বলে জানিয়েছে সিএনএসএ।

গত ২৯ মে উৎক্ষেপিত এই প্রোব হলো চীনের প্রথম গ্রহাণু-নমুনা সংগ্রহ মিশন। দশকব্যাপী এই অভিযানের মূল লক্ষ্য—২০১৬এইচিও৩ থেকে নমুনা সংগ্রহ এবং পরে ধূমকেতু ৩১১পি নিয়ে অনুসন্ধান চালানো।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ