যে ছয়টি সমস্যার সমাধান দ্রুত চান নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৬, ১৬:২৮আপডেট : ০৬ মে ২০১৬, ১৮:৩৬

যে ছয়টি সমস্যার সমাধান দ্রুত চান নগরবাসী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রের এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে তারা প্রতিশ্রুতি অনুযায়ী কতটুকু কাজ করতে পেরেছেন বা পারেননি, সেই তথ্য তুলে আনতে বাংলা ট্রিবিউন ঢাকার দুটি সিটিতে একটি জরিপ চালায়। এতে অংশ নেন দুই ঢাকার ১৮০০ করে মোট ৩ হাজার ৬ শ’ জন। জরিপে আসন্ন বছরগুলোতে নগরের কোন ছয়টি সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে চান তা জানতে চাওয়া হয় অংশগ্রহণকারীদের কাছে।

ওই প্রশ্নের জবাবে দেখা যায়, নগরের বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি ও গ্যাস সমস্যার সমধান দ্রুত চান বলে মত দিয়েছেন বেশিরভাগ মানুষ। অংশগ্রহণকারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাওয়া বিষয়গুলো হলো-

১. বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন: বর্জ্য ব্যবস্থাপনা ঢাকার অন্যতম প্রধান সমস্যা এবং এই সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান চান ৭১.৫৮ শতাংশ মানুষ।

২. পানি ও গ্যাসের সমস্যার দৃশ্যমান সমাধান: পানি ও গ্যাস সমস্যাও নগরের অন্যতম প্রধান সমস্যা এবং এই সমস্যার দ্রুত সমাধান চান ৭১.৫০ শতাংশ মানুষ।

৩. জলাবদ্ধতা নিরসন: সাধারণত বর্ষাকালে বৃষ্টি হলেই ঢাকার রাস্তায় ও আবাসিক এলাকাগুলোতে জলাবদ্ধতা একটি নিয়মিত দৃশ্য এই সমস্যার অগ্রাধিকারভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়েছেন ৬৩.৫৬ শতাংশ মানুষ।

৪. খাদ্যে ভেজাল রোধে ভূমিকা রাখা: খাদ্যে ভেজাল সমস্যার দ্রুত সমধানের পক্ষে মত দিয়েছেন ৬২.২৫ শতাংশ অংশগ্রহণকারী।

৫. গণপরিবহনে নারীদের নিরাপত্তা: গণপরিবহনে নারীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে মত দিয়েছেন ৬১.৯২ শতাংশ অংশগ্রহণকারী।

৬. বখাটেদের আইনের আওতায় আনা: এলাকাভিত্তিক বখাটেদের আইনের আওতায় আনাকে অগ্রাধিকার দিয়েছেন ৬০.১৭ শতাংশ অংশগ্রহণকারী।

জরিপ পরিচালনা:  বাংলা ট্রিবিউন

জরিপ পরিচালনার সময়কাল: ২০ এপ্রিল- ২৫ এপ্রিল       

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:


১. প্রতিটি সিটি করপোরেশনে ১৮০০ জনের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।

২. সবগুলো ওয়ার্ড থেকে নমুনা সংগ্রহ করা হয়।

৩. নারী-পুরুষ অংশগ্রহণকারীর সংখ্যা সমান রাখা হয়েছে। অর্থাৎ নারী ৯০০ জন এবং পুরুষ ৯০০ জন।

৪. দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত প্রতি অংশগ্রহণকারীর উত্তর নেওয়ার পর ৫ মিনিট অন্তর অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।

৫. জরিপকারীরা একই স্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম