রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ১০:০৩আপডেট : ০৮ মে ২০১৬, ১১:১০

রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস

আজ ৮ মে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেড ক্রস নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন জেনেভায় জন্মগ্রহণকারী হেনরি ডুন্যান্ট। বিশ্বের মুসলিম দেশগুলোতে পরে তা রেড ক্রিসেন্ট নামেও পরিচিতি পায়। বিশ্বব্যাপী প্রতিবছর ৮ মে রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন কর্মসূচি পালন করছে। সকাল ৭টায় জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় বর্ণাঢ্য র্যা লি পালিত হয়েছে। সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সদস্য ও তহবিল সংগ্রহ, ১২টায় হাসপাতালের রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ, বিকেল ৪টায় আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে।
সকাল ৭টায় র‌্যালির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সভায় সভাপতিত্ব করবেন বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। সূত্র: বাসস।
/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম