শতক পেরিয়ে রবীন্দ্রনাথ

সামিয়া কালাম
০৮ মে ২০১৬, ২০:২১আপডেট : ০৮ মে ২০১৬, ২০:২৫

সামিয়া কালামএপার বাংলা-ওপার বাংলায় পহেলা বৈশাখের আমেজ কাটতে না কাটতেই একটি জন্ম উৎসবের আয়োজনের তোড়জোড় চলতে থাকে। তিনি চলে গেছেন ৭৫ বছর হতে চললো, কিন্তু তার জন্মোৎসবকে কেন্দ্র করে আমাদের এতো আয়োজন থেকে একটি সত্য বেরিয়ে আসে, আর তা হলো, রবীন্দ্রনাথ আমাদের সবার। এটাও প্রতীয়মান হয় যে, পৃথিবীর যে প্রান্তে বাংলা ভাষার মানুষ আছে, সেই প্রান্তেই রবীন্দ্রনাথের বাণী আজও উচ্চারিত হয়। এ থেকে প্রচ্ছন্নভাবে প্রমাণ হয় যে- সাহিত্য সীমানা মানে না, তা সাহিত্যের যে কোনও শাখা- প্রশাখার জন্য প্রযোজ্য।
একরকম আরও কিছু বিষয় প্রযোজ্য আছে রবীন্দ্রনাথের সৃষ্টি রসে। তার গানের সুর, সঙ্গীতায়জন এবং ছন্দের মেলবন্ধনে। এসব নিয়ে সমালোচকেরা, গুরুগম্ভির অনেক কথাই শতাব্দীজুড়ে বলে এসেছেন। আমি সাধারণ একজন রেজি জকি, গানের পিঠে কথা, আর কথা পিঠে গান চালিয়ে অনুষ্ঠান সঞ্চালন করে যাই। আর যখনই রবীন্দ্রনাথের গানগুলো চালাই, তখনই হারিয়ে যাই তার সুরের সম্মোহনে।  প্রায় দশক দুই ধরে তার গানের সঙ্গীতায়জনে নানা মাত্রা যোগ হচ্ছে, চালানো হচ্ছে এক্সপেরিমেন্ট। এই উদ্যোগটি একইসঙ্গে নিন্দিত এবং নন্দিত হয়ে আসছে। আলোচনা-সমালোচনা সবই হচ্ছে এই বিষয়টিতে। আরও অনেকের মতো আমিও মনে করি, সঙ্গীতকে সময়ের কাছে গ্রহণযোগ্য করে তোলাটা জরুরি। তাতে নতুন শ্রোতা তৈরি হবে এবং উঠে আসবে নতুন কিছু মাত্রা। বাণী এবং সুরের ত্রুটি অমার্জনীয়। তবে সঙ্গীতায়জনে নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতেই পারে।
সমালোচনা ছিল তার নোবেল প্রাপ্তি নিয়েও। সেটা ১০০ বছর আগের এক উল্লেখযোগ্য ইতিহাস। তিনি এশিয়ার প্রথম ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১২ সালে ইংরেজি গীতাঞ্জলী প্রকাশিত হয়।  এবং এর ফলেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার  ভূষীত হন। কিন্তু ইংরেজি গীতাঞ্জলী ও বাংলা গীতাঞ্জলীর মাঝে বেশ কিছু পার্থক্য আছে। এটি মূলত রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি ভাবানুবাদ। যা তৎকালীন পাশ্চাত্য সাহিত্যকে চমকিত ও বিমোহিত করেছিল। এবং এই অসীম শিল্প ভাণ্ডার আবিষ্কার ও সম্মান প্রদর্শন করে পাশ্চাত্য জগৎ  সেদিন নিজেদের গৌরব প্রকাশ করেছিল।
কেবল কি সুর আর গানে নিজেকে রেখে গেছেন রবীন্দ্রনাথ? না তো! তার সৃষ্ট শিশু সাহিত্য, ছড়া, নাটক, ছোট গল্প, উপন্যাস, চিত্রকর্ম এবং অসংখ্য কবিতা। বাংলা সাহিত্য নতুন ধারা, নতুন চরিত্র, এবং  নিত্য নতুন বোধ এনে দিয়ে গেছে। কিন্তু আজও আমাদের সমাজে যা প্রকটভাবে বিদ্যমান- মানব মনের শুম্ভ নিশুম্ভের লড়াই, সম্পর্কের জটিলতাকে প্রাসঙ্গিক ভাবে বিদ্যমান। মাঝে মাঝে খুব অবাক লাগে- একজন সাহিত্যিক কতটা আধুনিক হলে, এক শতাব্দি পরবর্তী সময়কে নিজের লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন!
এই শুম্ভ নিশুম্ভের লড়াই চলতেই থাকবে। কিন্তু তার লেখনীতে তিনি এর সমাধানও রেখে গেছেন। কত ক্ষুদ্রতার মাঝে অসীম কে প্রকাশ করেছেন অবলীলায়!

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে তাকে জানাই শ্রদ্ধা।

লেখক: আরজে এবং প্রোডিউসার, সিটি এফএম ৯৬.০

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম