২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ ৮টি শিক্ষাবোর্ডের বিভাগ ভিত্তিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার বেশি। অন্যদিকে, সবচেয়ে বেশি অকৃতকার্য (ফেল) হয়েছে মানবিক বিভাগে।
ছেলেদের পাশের হার ৮৮ দশমিক ২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ।
অন্যদিকে, মানবিক বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৩৬ শতাংশ। সবচেয়ে ভালো ফল করেছে বিজ্ঞান বিভাগে ৯৫ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৮৮ দশমিক ৯৮ শতাংশ। সে হিসেবে মানবিকে পাশের হার সবচেয়ে কম।
এই আট শিক্ষাবোর্ডের মোট ১৩ লাখ ২৮ হাজার ৪৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মোট ১১ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন।
বিজ্ঞান বিভাগে ৩ লাখ ৭৭ হাজার ৪৭৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ লাখ ৬১ হাজার ৯৪৬ জন, মানবিকে ৫ লাখ ২৮ হাজার ৬৭৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ লাখ ৪০ হাজার ৭০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ১৩৭ পরীক্ষার মধ্যে ৩ লাখ ৫০ হাজার ৭০৯ জন।
জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়েও পিছিয়ে রয়েছে মানবিক বিভাগ। এবার এ বিভাগে মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২০১, যা গতবারের তুলনায় ৬ জন কম। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ৮৯ হাজার ৩৮৪ পরীক্ষার্থী, যা গতবার ছিল ৮৬ হাজার ২৭৫ জন। ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৮৪ পরীক্ষার্থী, গতবার এ সংখ্যা ছিল ৯৩ হাজার ৬৩১ জন।
আরও পড়ুন:
এসএসসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৮.২৯ শতাংশ
এবার সারাদেশে সাধারণ, মাদ্রাসা ও কারিগরিসহ ১০ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ, মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ শিক্ষার্থী, গতবছরের তুলনায় পাসের হার বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ।
/আরএআর/ এপিএইচ/








