জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৬৮৫টি অনার্স ও মাস্টার্স কলেজে ২০১৫ সালের জন্য স্কোরের ভিত্তিতে কলেজ র্যাংকিং ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা নগর কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এই র্যাংকিং ঘোষণা করেন।
আরও পড়তে পারেন: টেকনাফ আনসার ব্যারাকে হামলা হয় যেভাবে
জাতীয় পর্যায়ে সেরা ৫টি, সেরা মহিলা কলেজ ১টি, সেরা সরকারি কলেজ ১টি, সেরা বেসরকারি কলেজ ১টি এবং ৭টি আঞ্চলিক পর্যায়ে ১০টি করে মোট ৭৮টি সেরা কলেজ নির্বাচিত করা হয়েছে।
জাতীয় পর্যায়ে ৫টি সেরা কলেজ হলো রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ।
অন্যদিকে, জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ হয়েছে ইডেন মহিলা কলেজ। জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ হয়েছে রাজশাহী কলেজ। জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ হয়েছে ঢাকা কমার্স কলেজ।
ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ১০টি সেরা কলেজের মধ্যে রয়েছে ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল; লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা; সরকারি বাঙলা কলেজ, ঢাকা; ঢাকা সিটি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
একইভাবে চট্টগ্রাম অঞ্চলের ১০টি, রাজশাহী অঞ্চলের ১০টি, খুলনা অঞ্চলের ১০টি, বরিশাল অঞ্চলের ৯টি, সিলেট অঞ্চলের ৮টি, রংপুর অঞ্চলের ১০টি কলেজকে সেরার তালিকায় রাখা হয়েছে।
আগামী ২০ মে শুক্রবার বিকেল ৪ টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব কলেজকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি ও ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশেষ অতিথি থাকবেন।
আরও পড়তে পারেন: রবিবার সারাদেশে চেইন সুপারমার্কেট বন্ধ
র্যাংকিংয়ে নির্বাচিত কলেজসমূহকে অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন,এ ধরনের আয়োজন দেশে প্রথম। এর ফলে কলেজসমূহ তাদের স্ব স্ব অবস্থান জানতে পারবে এবং কীভাবে শিক্ষার সার্বিক অবস্থার আরও উন্নতি করা যায় সে জন্যে চেষ্টা চালাবে।
তিনি আরও বলেন, এই র্যাংকিংয়ের ফলে কলেজসমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি হবে, যা কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
/আরএআর// এমএসএম/








