উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল ইনোভেশনকে স্বীকৃতি দিতে বাংলাদেশে প্রথমবারের মত ব্র্যাক নিয়ে এসেছে ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’। আগামী ১০ জুন শেষ হচ্ছে এর নিবন্ধন কার্যক্রম।
বাংলাদেশে যারা তথ্যপ্রযুক্তিগত ক্ষেত্রে উন্নয়নের উদ্যোক্তা ও উদ্ভাবক তাদের জন্য যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে ব্র্যাক এবং ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন। ই-বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন; ই-এডুকেশন, লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি, ই-গভর্ন্যান্স অ্যান্ড ইন্সসস্টিটিউশনসহ নয়টি বিভাগে এই প্রতিযোগিতা হবে।
বিষয়বস্তুর মান, সমাধানের প্রভাব, পণ্য/সেবার কার্যকারিতা এবং পণ্য/সেবা ব্যবহারে মানুষের উপকার পাওয়া-এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে জমাকৃত প্রজেক্টগুলোর মূল্যায়ন করবেন প্রযুক্তিক্ষেত্রে অবদান রাখা দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য ব্যক্তিরা। এ বছরের সেপ্টেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ভারতের মন্থন অ্যাওয়ার্ডে অংশ নিতে পারবেন।
বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে এই ঠিকানায় যোগাযোগ করা যাবে- http://brac.manthanaward.org
আরও পড়ুন-
সুপারমার্কেট মালিকদের দাবি বিবেচনা করা হবে: বাণিজ্যমন্ত্রী
/এফএস/








