বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কম্যুনিকেশন (বিএনএনআরসি) জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০১৬ পেয়েছে।
বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান গত ৩ মে জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকম্যুনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সদর দফতরে আইটিইউ মহাসচিব হাওলিন কাউ-এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
ইয়ং উইমেন ইন কম্যুনিটি মিডিয়া অ্যান্ড জার্নালিজম সংক্রান্ত এক প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য বিএনএনআরসি-কে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়।
তথ্য সচিব মর্তুজা আহমেদ বিএনএনআরসি-কে অভিনন্দন জানিয়ে বলেন, এই পুরস্কার দেশের অগ্রগতির একটি আন্তর্জাতিক স্বীকৃতি। সূত্র: বাসস।
আরও পড়ুন-
লন্ডন থেকে আজ বুলগেরিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
/এফএস/








