ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে নিয়ে বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’। শনিবার সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানটি একাত্তর টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজের কমেন্ট অপশনে প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে পাঠকরাও এই আয়োজনে অংশ নিতে পারবেন। পাঠকদের প্রশ্নগুলো মেয়রের সামনে উত্থাপন করবে বাংলা ট্রিবিউন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ছাড়াও মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত থাকবেন, পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন, সিক্স সিজনস হোটেলের পরিচালক কাজী আকিব শামস, স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ও স্থপতি খন্দকার আনসার হোসেন, সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
আরও পড়তে পারেন: সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শেষ সময়ে তৎপর ইসি
/জেইউ/এমএনএইচ/








