ফাহিম মুনয়েমকে লেখা ‘খোলা চিঠি’ প্রত্যাহার করলেন মাকসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৪:২৩আপডেট : ০১ জুন ২০১৬, ১৫:৩৫

সৈয়দ ফাহিম মুনয়েম সৈয়দ ফাহিম মুনয়েম এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে তাকে লেখা ‘খোলা চিঠি’ প্রত্যাহার করে নিলেন সংগীতশিল্পী ও সংস্কৃতিকর্মী মাকসুদুল হক। বুধবার (১ জুন) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান তিনি।
জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীদের মান প্রশ্নবিদ্ধ করে মাছরাঙ্গা টেলিভিশন চ্যানেলে সম্প্রতি প্রচারিত প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নাগরিক মহলে জোর সমালোচনা হয়। এরই অংশ হিসেবে সংগীতশিল্পী ও সংস্কৃতিকর্মী মাকসুদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাছরাঙ্গার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েম-এর বরাবরে  ইংরেজিতে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। বাংলা ট্রিবিউন মঙ্গলবার (৩১ মে) শিল্পী মাকসুদের ওই খোলা চিঠি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে।
বুধবার (১ জুন) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে  নিজ বাসায় সৈয়দ ফাহিম মুনয়েম মারা যান। ফাহিম মুনয়েম- এর মৃত্যুতে মাকসুদ যথারীতি তার ফেসবুকে  শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। শোক প্রকাশ ও সমবেদনা  জানানোর পাশপাশি ফাহিম মুনয়েম- এর প্রতি শ্রদ্ধা জানিয়ে মাকসুদ তার  খোলা চিঠিটিও প্রত্যাহার করে নেওয়ার কথা জানান।

শিল্পী মাকসুদ তার খোলা চিঠিটি প্রত্যাহার করে নেওয়ায়, তার চিঠি নিয়ে প্রকাশিত রিপোর্টটিও  প্রত্যাহার করেছে বাংলা ট্রিবিউন।

আরও পড়ুন: 

সাংবাদিক ফাহিম মুনয়েম আর নেই

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম