জিঞ্জিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ তিন যুবক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৯:২০আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:২৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. কবীর হোসেন (২২),তার ফুফাতো ভাই মো. শাহীন (২৫) এবং রাজু (২১)। এর মধ্যে রাজু ও কবীরের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অারও পড়ুন: বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা
জানা যায়, জিঞ্জিরার এক বাসায় ডিশের তারের সংযোগ দিচ্ছিলেন কবীর হোসেন ও তার ফুফাতো ভাই মো. শাহীন। এ সময় ডিশের তারের এক অংশ বৈদ্যুতিক তার স্পর্শ  করলে বিস্ফোরণে উভয়েই দগ্ধ হন। আর বিস্ফোরণে আগুনের ফুলকি পাশের বাসার রান্না ঘরে ছিঁটকে পড়লে সেখানে থাকা রাজুও দগ্ধ হন।পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, দগ্ধদের মধ্যে মো. কবীর হোসেনের শরীরের ১৫ শতাংশ, মো. শাহীনের  ৭ শতাংশ এবং রাজুর ৫০ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, রাজু ও কবীরে শ্বাসনালী ঝলসে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, দগ্ধরা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন। দুপুরে খাবার খেতে এসে তারা দুর্ঘটনার শিকার হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অারও পড়তে পারেন: এমপি মোস্তফিজুরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

/এআইবি/এসএনএইচ/এমএসএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম