ব্যাংক থেকে ধার করতে হবে সাড়ে ৬১ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৬:৪৪আপডেট : ০২ জুন ২০১৬, ১৬:৪৭

বাজেট ২০১৬-১৭ আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের জন্য মোট তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। এ ঘাটতি মেটাতে নতুন বাজেটে অভ্যন্তরীণ উৎস বা ব্যাংক থেকে মোট ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা ধার করতে হবে সরকারকে। 

বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে অভ্যন্তরীন উৎস থেকে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করেছিলেন অর্থমন্ত্রী। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৬২ হাজার ১৭৫ কোটি টাকা করা হয়। 

বাজেট প্রস্তাবে জানানো হয়, অভ্যন্তরীন ঋণের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৩৯ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ১৯ হাজার ৬১০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যা চলতি ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২৩ শতাংশ বেশি। আর মূল বাজেটের চেয়ে ১ শতাংশ বেশি।

আর সঞ্চয়পত্র থেকে যে ঋণ নেওয়া হবে তা চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৩১ শতাংশ বেশি এবং সংশোধিত বাজেটের চেয়ে ৩০ শতাংশ কম।
/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম