২০ ওষুধ কোম্পানি বন্ধের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৬:২৮আপডেট : ০৫ জুন ২০১৬, ১৬:৩৪

হাইকোর্ট সরকারি নীতিমালা অনুসরণ না করে ওষুধের মান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ২০টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এসব কোম্পানি যাতে ওষুধ উৎপাদন করতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।
যে সব কোম্পানির লাইসেন্স বাতিলের আবেদন জানানো হয়েছে সেগুলো হলো- এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যাল, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, রিমো ক্যামিকেল, রিদ ফার্মাসিউটিক্যাল, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যাল, স্পার্ক ফার্মাসিউটিক্যাল, স্টার ফার্মাসিউটিক্যাল, সুনিপুণ ফার্মাসিউটিক্যাল, ডলফিন ফার্মাসিউটিক্যাল, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ, জলপা ল্যাবরেটরিজ, কাফিনা ফার্মাসিউটিক্যাল, মেডিকো ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ড্রাগ, টুডে ফার্মাসিউটিক্যাল, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যাল ও ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ- এর পক্ষে অ্যাডভোকেট মনজুর মোর্শেদ রবিবার এই রিট দায়ের করেন। রিটে ১৪টি ফার্মাসিটিক্যাল কোম্পানির পেনিসিলিন ও সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এই রিটের  শুনানি অনুষ্ঠিত হতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার পাঁচ সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয়। এই বিশেষজ্ঞ কমিটি দেশের ৮৪ টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরির্দশন করে ২০ টি কোম্পানিকে মান সম্পন্নহীন ওষুধ উৎপাদনের জন্য দায়ী করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন দেওয়ার পরও সরকার এসব কোম্পানির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বলে রিটে উল্লেখ আছে।

আরও পড়ুন: 
চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে গুলি করে হত্যা: সন্দেহের তীর জঙ্গিদের দিকে

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

/ইউআই  /এপিএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম