জামিননামা পেয়েও আসামি মুক্তি না দেওয়ায় আদালতে ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৫:২২আপডেট : ১৩ জুন ২০১৬, ১৫:২৬



হাইকোর্ট কারাবন্দী তিন আসামির জামিননামা দাখিলের পরও কারামুক্তি না দেওয়ায় দুই জেলার ও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন। তারা হলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা ও অ্যাডভোকেট অন-রেকর্ড সুফিয়া খাতুন।
গত বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ব্যাখ্যা চাইলে আজ সোমবার আইনজীবীর মাধ্যমে তারা তাদের ব্যাখ্যা দেন। আগামী ১৫ জুন এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।
ব্যাখ্যা চেয়ে আদালত বলেছিলেন, ‘প্রতিদিনই অনেক আসামির কারামুক্তি বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ আমরা পাচ্ছি। জামিননামা পাওয়ার পরও তাদের মুক্তি না দেওয়ায় তারা হাইকোর্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন।’
প্রসঙ্গত, অর্থপাচারের অভিযোগ এনে গত ২ জানুয়ারি রামপুরা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় গত ৮ মে পাঁচ আসামিকে জামিন দেন হাইকোর্ট। ১৬ মে জামিননামা কারাগারে যাওয়ার পর দুই আসামিকে মুক্তি দিলেও অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুনের একটি চিঠির জন্য তিন আসামি- গিয়াস উদ্দিন, আমিনুর রহমান ও ওসমান গণিকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। ওই চিঠিতে বলা হয়, রাষ্ট্রপক্ষ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে।

আরও পড়ুন: 

পিএসসি সমাপনী পরীক্ষা বাতিলের দাবি: স্কুলে স্কুলে ফুঁসে উঠছেন অভিভাবকরা, চাচ্ছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে

/ইউআই/এসটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম