রাজধানীর বাড্ডায় পাকিস্তানি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুই রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, তারা অস্ত্র ব্যবসায়ী।
রবিবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোলাম কিবরিয়া ওরফে সুমন (২৩) ও গোলাম সরোয়ার (২৯)। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নাসিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এসআই নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাড্ডার প্রগতী স্বরণীর কামরুল রাইস এজেন্সির সামনে অভিযান চালাই। এসময় গোলাম কিবরিয়া ওরফে সুমন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডা গোপীপাড়া এলাকায় থেকে গোলাম সরোয়ার নামে আরও এক যুবককে আটক করা হয়।’
তিনি জানান, আটকৃতদের কাছ থেকে পাকিস্তানের একটি তৈরি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-
৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫
জাপার কোনও রাজনীতি নেই
/এআরআর/এফএস/








