দেড় কেজি সোনাসহ শাহজালালে একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৬:৪৮আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:০৬

সোনাসহ আটক রিপন মিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে দেড় কেজি সোনাসহ  রিপন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ বিষয়ে গ্রেফতারকৃত রিপন মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিমানবন্দর এপিবিএন-এর সহকারী পুলিশ কমিশনার তানজিনা আক্তার জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বিমানবন্দরের ২নং ক্যানপি এলাকায় গ্রেফতার হওয়া রিপন মিয়ার গতিবিধি সন্দেহজনক হলে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশির সময় দেখা যায় ট্রলির নিচের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি সোনার টুকরা দেখা যায়, যার ওজন প্রায় এক কেজি ৫০০ গ্রাম। পরে রিপন মিয়াকে সেখান থেকে আটক করা হয়।তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সদর উপজেলায়।তিনি মঙ্গলবার (১৪ জুন)সকালে বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ ফ্লাইটযোগে কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছেন।
উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর ১-বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
জেইউ/এপিএইচ/
আরও পড়ুন:  নির্বাচনে জিতেই আ.লীগের ব্যানারে সরকারি জায়গা দখল!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম