প্রেসক্লাবে স্টেজ তৈরির সময় ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৬:৩৪আপডেট : ১৬ জুন ২০১৬, ১৬:৩৪

লাশ উদ্ধার জাতীয় প্রেসক্লাব চত্বরে স্টেজ তৈরির সময় ওপর থেকে পড়ে মো. ফারুক (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আগামী ১৮ তারিখে অনুষ্ঠিতব্য এক ইফতার মাহফিলের জন্য ওই স্টেজ তৈরি করা হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফারুকের বাড়ি বরিশালের ধুমকি উপজেলার মোরাদিয়া গ্রামে। বর্তমানে তিনি খিলগাঁও এলাকায় থাকতেন।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে স্টেজ তৈরির কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় স্টেজের ছাদ নির্মাণের সময় ওপর থেকে নিচে পরে যায় ফারুক। পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মী রায়হান তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম