৫ দিনের রিমান্ডে আনসারুল্লাহর শিহাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৯:২৪আপডেট : ১৬ জুন ২০১৬, ১৯:২৬

আনসারুল্লাহর শিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সুমন হোসেন পাটোয়ারী ওরফে সাকিব ওরফে শিহাব ওরফে সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর মুখ্য হাকিমের আদালত।
এর আগে বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর বাহাউদ্দিন ফারুকী আনসারুল্লাহর সদস্য শিহাবকে  ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক লুৎফর রহমান শিশির শুনানি শেষে শিহাবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে শিহাবের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। গত বছরের ৩১ অক্টোবর শুদ্ধস্বর প্রকাশনীর লালমাটিয়ার অফিসে প্রকাশক আহমেদুর রশিদ টুটুলের ওপর হামলা চালায় শিহাবসহ অন্য জঙ্গিরা। হামলার সময় টুটুলকে শিহাব চাপাতি দিয়ে তিন কোপ দেয় বলে পুলিশকে জানিয়েছে। একই দিন একই সময়ে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে আনসারুল্লাহর আরেকটি দল প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে।
ছয় জঙ্গিকে ধরিয়ে দিতে গত ১৯ মে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ। পুরস্কার ঘোষিত জঙ্গিদের একজন হচ্ছেন শিহাব। তাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। 

শিহাবের বাড়ি চাঁদপুরে হলেও তিনি বড় হয়েছেন চট্টগ্রামের হালিশহরে। সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া শেষে আন্দরকিল্লার একটি মেডিক্যাল ইকুইপমেন্টের দোকানে সেলসম্যানের কাজ করতেন শিহাব। ঘটনা ঘটিয়েও সেখানে গিয়ে আবার চাকরি করছিলেন বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম