মলমপার্টির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৪:৪৬আপডেট : ২২ জুন ২০১৬, ১৮:০৮

অজ্ঞানপার্টি ও মলমপার্টির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা
ঈদুল ফিতরের সময় রাস্তাঘাটে অজ্ঞান ও মলমপার্টির হাত থেকে মানুষকে রক্ষা করতে গণসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তারই ধারাবাহিকতায় ভিডিওচিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ ও মাইকিং করে রামপুরা ট্রাফিক জোনের ব্যবস্থাপনায় ডেমরায় শুরু হয়েছে গণসচেতনতামূলক কাযক্রম।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার নির্দেশে রাজধানী জুড়ে এই প্রোগ্রাম চলবে বলে জানিয়েছেন রামপুরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘রবিবার (১৯ জুন) সন্ধ্যা থেকে ডেমরায় স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা প্রাঙ্গনে এ ভিডিওচিত্র প্রদর্শিত হয়। এ সময় স্থানীয়রা দেখতে ভীড় জমান। তারা ভিডিও চিত্র উপভোগ করেন। এতে সবার মধ্যে সচেতনতা বেড়েছে। পর্যায়ক্রমে রামপুরার সব এলাকায় এটি প্রদর্শিত হবে।’

রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক জনান, এ ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে অজ্ঞান ও মলমপার্টির খপ্পর থেকে রক্ষা পেতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও জানান, ট্রাফিক পূর্ব বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিনের সহযোগিতায় ডিএমপির বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক এ ভিডিও চিত্র প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন- 

যে কৌশলে বিনা পরোয়ানায় গ্রেফতার

জঙ্গি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না: প্রধানমন্ত্রী

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম