দুই নদী দখলে স্থিতাবস্থা বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৬:৩১আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:৩৪

হাইকোর্ট চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ও খুলনার ময়ূর নদ দখল করে স্থাপনা নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ  এই আদেশ দেন।
গত ১২ জুলাই ‘নদী দখল করে পার্কের স্থাপনা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, খুলনার ময়ূর নদ দখল করে নির্মাণ করা হচ্ছে লিনিয়ার পার্কের স্থাপনা। নগরীর গল্লামারীতে নির্মাণাধীন পার্কটির জন্য নদীর পাঁচটি জায়গায় স্থাপনা গড়ে তোলা হচ্ছে। আশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে পার্কের মধ্যে এক হাজার আটশো মিটার ফুটপাত ও ছয়টি ডেক নির্মাণ করা হচ্ছে।
অপরদিকে, গত বছরের ১১ জুলাই চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে স্থানীয় প্রভাবশালীদের হাউজিং প্রজেক্টের সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে এই প্রতিবেদন দুটি নিয়ে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিট দায়ের করেন।
/ইউআই /এপিএইচ/

আরও পড়ুন:

‘চিন্তা করো না, জিহাদের জন্য আমি ইরাকে আছি’

রাজধানীতে শিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২০

অধ্যাপক স্ত্রী-মেয়ে-জামাই নিয়ে লাপাত্তা চিকিৎসক, ‘চিন্তা করো না, আমরা মুসলিম কান্ট্রিতে আছি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম