জাতীয় মৎস্য পুরস্কার-২০১৬ পেলেন জেমিনি সি ফুডের এমডি কাজী শাহেদ আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১২:৪৯আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২২:২৮

কাজী শাহেদ আহমেদ জেমিনি সি ফুডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী শাহেদ আহমেদ জাতীয় মৎস্য পুরস্কার ২০১৬ -এর রৌপ্য পদক পেয়েছেন। তার পক্ষ থেকে তার ছেলে এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এ পুরস্কার গ্রহণ করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেন।  

জেমিনি সি ফুড ২০১৫ সালে এক হাজার ৫৬৪ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানি করে আয় করেছে এক কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৭৭ ডলার। এ প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা। এ প্রতিষ্ঠানের পণ্যে কোনও নেতিবাচক পর্যবেক্ষণ ছিল না। এছাড়া, মানসম্মত ও আপত্তিবিহীন সর্বোচ্চ পরিমাণ মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানি, সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে তার উল্লেখযোগ্য অবদান থাকায় এ প্রতিষ্ঠানের এমডিকে পুরস্কার প্রদান করা হয়েছে।

/পিএইচসি/এসটি/

পিএইচসি
সম্পর্কিত
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্মরণসভায় বক্তারাস্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
কাজী শাহেদ আহমেদের স্মরণসভা শুক্রবার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম