তেজগাঁওয়ে চলছে পুলিশের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ০৩:৪৪আপডেট : ২৯ জুলাই ২০১৬, ০৩:৪৯

পুলিশ (ফাইল ফটো)

নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তেজগাঁও এলাকায় চলছে পুলিশের অভিযান। মূলত ওই এলাকার মেসগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হচ্ছে।

তেজগাঁও থানার ডিউটি অফিসার ফারুক হোসেন এই তল্লাশি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নিয়মিত ব্লক রেইডের অংশ হিসেবেই তেজগাঁও ডিভিশনের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিশেষত তেজগাঁও এলাকার মেসগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের বিভিন্ন মেসে তল্লাশি অভিযান চালায় পুলিশ।

উল্লেখ্য, সোমবার (২৫ জুলাই) রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর বাড়ির পাঁচ তলার মেসে পুলিশ তল্লাশি অভিযান চালাতে গেলে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ও হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ২৬ জুলাই ভোর ৬টার দিকে পুলিশ বিশেষ বাহিনী সোয়াতের সহায়তার জঙ্গিবিরোধী ‘অপারেশন স্টর্ম-২৬’ অভিযান পরিচালনা করে। এতে নয় জঙ্গি নিহত হয় এবং এক জঙ্গি পুলিশের হাতে আটক হয়। ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর প্রায় এক হাজার সদস্য অংশ নেন।

/এসএ/এপিএইচ/

আরও পড়ুন:

হবিগঞ্জে আবারও শিশু নির্যাতন (ভিডিও)

নিহত আরও এক জঙ্গির পরিচয় মিলেছে

'ভদ্র' আকিফুজ্জামান খান জঙ্গি, হতবাক প্রতিবেশীরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম