ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেবে জঙ্গি-দুর্ধর্ষ আসামিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ১৮:৩২আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৯:২৭

কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত জঙ্গি ও দুর্ধর্ষ  আসামিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেবে বলে জানিয়েছেন  কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে (শুক্রবার) সকালে আমার কথা হয়েছে। আসামিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হবে। শুক্রবার দুপুরে কারা অধিদফতরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তবে কবে থেকে এ কাজ শুরু হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

সৈয়দ ইফতেখার উদ্দীন  বলেন, শিগগিরিই এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে।  বন্দিদের কারাগারে রেখেই হাজিরা নিশ্চিতের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হবে। কী ধরনের বন্দিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন যারা দুর্ধর্ষ তাদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে এখনও অনেক পথ বাকি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দি স্থানান্তরের কাজ শুরু হয়। তবে কেরানীগঞ্জে নারী বন্দিদের জন্য কোনও ওয়ার্ড নেই। তাই আগেই তাদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ, জঙ্গি, সন্ত্রাসী এবং ভিআইপি বন্দিদের আগেই স্থানান্তর করা হয়েছে।

আরও পড়তে পারেন: রাস্তা ফাঁকা থাকলে আজই সব বন্দি স্থানান্তর: কারা মহাপরিদর্শক

/এআরআর/এনএস/এসটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম