গুলশান হামলার ৪ প্রত্যক্ষদর্শীর জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৭:৫৪আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৯:০৪

গুলশান হামলা

গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার বিষয়ে প্রত্যক্ষদর্শী  আরও ৪ জন সাক্ষী হিসাবে  মুখ্য মহানগর হাকিমের আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

রবিবার মহানগর হাকিম সত্যব্রত চৌধুরী মেট্রোরেল প্রকল্পের গাড়িচালক  রাশেদ সরদার , মহানগর হাকিম মারুফ হোসেন জবানবন্দি নেন রাসেল মাসুদের, মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী নেন  হলি আর্টিজানের কর্মচারী মিরাজ হোসেনের এবং মহানগর হাকিম মাসুদ জামান নেন হলি আর্টিজানের ক্যাশিয়ার আমিন চৌধুরী সিজানের জবানবন্দি।

চার পৃথক বিচারক তাদের খাসকামরায় এই ৪ জনের জবানবন্দি নেন। তবে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় সাধারণ বিবৃতিতে তারা কি কি বলেছেন, তা জানাতে পারেননি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া।

এর আগে ২৬ জুলাই একজন ভারতীয় নাগরিকসহ দু’জন ঘটনার প্রত্যক্ষদর্শী  হিসাবে জবানবন্দি দিয়েছিরেন মুখ্য মহানগর হাকিম আদালতের দুই বিচারকের কাছে।

সেদিন মহানগর হাকিম মাযহারুল ইসলামের খাসকামরায় ভারতীয় নাগরিক সত্যপ্রকাশ এবং আর্টিজান রেস্টুরেন্টের পাচক শাহীন মহানগর হাকিম আহসান হাবিবের খাসকামরায় এই জবানবন্দি দেন বলে  বাংলা ট্রিবিউনকে জানান সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘটনার বিস্তারিত বিবরণ দেন ।

তাদের ১৬৪ ধারার জবানবন্দির আবেদন করেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) হুমায়ুন কবীর।

এসআইটি /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি