এই সেই মেমোরি কার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ২১:২৬আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২১:৩৮

বাংলা ট্রিবিউন কার্যালয়ে পাঠানো মেমোরি কার্ড
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঠানো চিঠির খামের মধ্যে কাগজে মোড়ানো ছিলো একটি মেমোরি কার্ড। যার মধ্যে পাওয়া গেছে ২০০২ সাল থেকে ২০১৬ পর্যন্ত— ১৫ বছরে ১৭৮টি হত্যা ও হামলার দায় স্বীকার করার বিষয়টি। রবিবার দুপুরের পর ডাকযোগে বাংলা ট্রিবিউন কার্যালয়ে চিঠিটি আসে।

বাংলা ট্রিবিউনের কাছে পাঠানো চিঠির খামের মধ্যে মেমোরি কার্ডটি চারটি হলুদ কাগজে (আটপৃষ্ঠা) মোড়ানো ছিলো। সেই হলুদ কাগজের এক পৃষ্ঠায় লেখা, ‘জামা’আতুল মুজাহিদীনের পক্ষ থেকে বাংলা ট্রিবিউন এর প্রতি, অত্রখামে রক্ষিত মেমোরি কার্ডে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ’

বাংলা ট্রিবিউন কার্যালয়ে পাঠানো মেমোরি কার্ড ও চিঠি মেমোরি কার্ডটি খুলে ‘ফাইল-১’ ও ‘ফাইল- ২’ নামে দুইটি ফাইল পাওয়া যায়। যেখানে ১৮ পৃষ্ঠার দীর্ঘ পিডিএফ ফাইলে তারা ১৮টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ ১৭৮টি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। চিঠির খামের পেছনে তিনটি ডাকটিকেট ও সামনে ছিল হাতে লেখা ঠিকানা। এতে প্রেরকের ঠিকানা লেখা হয়েছে ‘ময়নুল ইসলাম, পিতা মোফাজ্জল হোসেন, গাজীপুর’। তবে খামে থাকা ডাকবিভাগের ছাপটি অস্পষ্ট রয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম