বাংলা ট্রিবিউন লাইভ ইনফো শো

প্রশ্ন করুন, জবাব দেবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৪:৫৪আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৫:০০

মনিরুল ইসলাম

সাম্প্রতিক জঙ্গি হামলা ও জঙ্গিবিরোধী অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের ইনফো শো-ফেসবুক লাইভে প্রশ্নের জবাব দেবেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বাংলা ট্রিবিউনের প্রধান বার্তা সম্পাদক হারুন-উর রশীদের পরিকল্পনা ও ‍উপস্থাপনায় ইনফো শো’তে হবে আজ সোমবার (১ আগষ্ট) রাত ৯ টায়।

সোমবারের (১ আগস্ট) আলোচনার বিষয় ‘সাম্প্রতিক জঙ্গি হামলা ও জঙ্গিবিরোধী অভিযান’। এ বিষয়ে চাইলেই প্রশ্ন করতে পারেন বাংলা ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেজের এই লিংকে গিয়ে (https://www.facebook.com/BanglaTribuneOnline/posts/633766280125442) কমেন্ট করে। এছাড়াও রাত ৯টায় অনুষ্ঠান চলাকালীন সরাসরি কমেন্ট করেও প্রশ্ন করা যাবে।

বাংলা ট্রিবিউনের ইনফো শো-ফেসবুক লাইভ প্রচারিত হয় প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টায়।

বাংলা ট্রিবিউনের ওয়েব সাইট (http://www.banglatribune.com) ও বাংলা ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/BanglaTribuneOnline) এই ইনফো শো সরাসরি দেখা যাবে।

 এছাড়া প্রতিদিনের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ট্রিবিউনের নিউজ রুম থেকে সরাসরি আলোচনার অনুষ্ঠান “ নিউজ রুম লাইভ” অনুষ্ঠানেও পাঠকদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে।

/সিএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম