ধানমণ্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক স্থাপনা সরাতে হবে: আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৫:৩৩আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৫:৩৯

ধানমণ্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক স্থাপনা সরাতে হবে: আপিল বিভাগ রাজধানীর ধানমণ্ডির আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা অপসারণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায় দেন।
সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অপসারণে আর কোনও আইনগত বাধা থাকল না। আইনজীবী মঞ্জিল মোরশেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্ট তার রায়ে ঝিগাতলা, ধানমণ্ডির ২ নম্বর রোড, মিরপুর রোড ও ধানমণ্ডি ২৭ নম্বর রোডের বাইরে আর কোনও বাণিজ্যিক স্থাপনা না থাকার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে।
ধানমণ্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে  দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন হাইকোর্টে ২০১১ সালের রিট দায়ের করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্ট  রুল জারি করেন। একই সঙ্গে ধানমণ্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়। রুলের ওপর  চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের একটি ডিভিশন বেঞ্চ ২০১২ সালের ১১ জুন এ রায় দেন হাইকোর্ট। 

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম