রাজধানীর কলাবাগানে মিরপুর লিংকের একটি বাসের চাপায় (ঢাকা মেট্রো জ- ১৪-১৮৫৯) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক কৃষ্ণা রাণী মোদক (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান কৃষ্ণা।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কৃষ্ণা মোদক স্বামী কিংশুক ঘোষের সঙ্গে ২৭ নম্বর কলাবাগানের প্রথম লেনে থাকতেন।
আরও পড়ুন: বিরোধ বাড়ি নিয়ে, ফাঁসাতে জঙ্গি আস্তানার অভিযোগ, পুলিশে তোলপাড়
/জেইউ/এমও/








