ভাই-বোনের লাশ উদ্ধার: ধারালো অস্ত্রের আঘাতেই ২ শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১৬:০২আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৬:০৬

বামে হুমাইরা, সর্বডানে মাশরাফি রাজধানীর উত্তর বাসাবোতে নিহত ভাই-বোনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ নিহত দুই ভাই-বোনের ময়নাতদন্ত করেন। তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। যেভাবে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল, তাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
সোহেল মাহমুদ আরও জানান, নিহত হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার (৬) গলা ভারী ও ধারালো অস্ত্রের আঘাতে এমনভাবে কেটেছে যে, তার গলা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাড়ের পেছনের চামড়ায় সামান্য লেগে ছিল মাথা। আর মাশরাফি ইবনে মাহবুব আবরারের (৭) ঘাড়ের ডানপাশে দু’টি আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার স্পাইনাল কর্ডসহ ঘাড়ের বেশ কিছু অংশ কেটে গেছে। এ রকম আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর উত্তর বাসাবোর ১৫৭/২ নম্বর বাসা থেকে দুই ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুই শিশু হলো হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) ও মাশরাফি ইবনে মাহবুব আবরারের (৭)। পরে, শনিবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে শিশুদের মা তানজিনা রহমানকে সুবজবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। দুই শিশুকে হত্যার ঘটনায় বাদী হয়ে সবুজবাগ থানায় মামলা দায়ের করেছেন শিশুদের বাবা মাহবুব রহমান। তানজিনাকে ওই মামলায় আসামি করা হয়েছে। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়তে পারেন: উত্তর বাসাবোয় নিহত ওই দুই শিশুর মা আটক

/এআইবি/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম