রাজধানীর কাফরুলের ক্যান্সার হাসপাতালের পাশের একটি পোশাক কারখানার লিফটের ভেতরে আঘাত পেয়ে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম রেজাউল করিম।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি লিফটের ভেতরে আহত হন। পরে ওয়াদূত নামে এক ব্যক্তি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাফরুল থানার ডিউটি অফিসার এসআই জাহিদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এস আই জাহিদ বলেন, তিনি (রেজাউল) ওই পোশাক কারখানায় সাপ্লাইয়ের কাজ করতেন। কারখানা থেকে লিফটে নামার সময় তিনি আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ জানিয়েছে,তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
আরও পড়তে পারেন: বঙ্গবন্ধু হত্যা: ‘২২ বছরে বিভ্ন্নিভাবে আলামত নষ্ট করা হয়েছে’
/ এআরআর/ এমএসএম/








