বউসহ আট মাস ধরে নিখোঁজ মারজান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৬, ২০:১৪আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২০:৫২

মারজান গুলশান হামলার মাস্টার মাইন্ড মারজান গত আট মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার। তার পুরো নাম নুরুল ইসলাম মারজান (২৩)। গ্রামের বাড়ি পাবনার সদর থানার পৌরসভার পাইটকাবাড়ি। তার বাবার নাম নিজাম উদ্দিন, মা সালমা খাতুন। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর বাংলা ট্রিবিউনকে জানান,  ‘প্রায় তিন বছর ধরে মারজান পরিবার থেকে নিখোঁজ রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’
মারজানের পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালে সে পাবনা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করে জিপিএ-৫ পেয়ে। এরপর সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ভর্তি হয়। গত আট মাস ধরে বউসহ নিখোঁজ রয়েছে মারজান।  
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল ছাত্র কিনা, এখন পর্যন্ত তারা নিশ্চিত নন।
এ বিষয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিস্পোজালের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, ‘মারজানের বিষয় অনেক তথ্য আমাদের কাছে রয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’
১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় মারজান অন্যতম মাস্টার মাইন্ড গত সপ্তাহে দাবি করেছিল পুলিশ। তার বিষয়ে তথ্য চেয়ে সিটিটিসি ছবি প্রকাশ করেছে। এরপর অনেকেই পুলিশকে তার বিষয়ে তথ্য দিয়েছে বলেও জানিয়েছেন ছানোয়ার হোসেন।

 আরও পড়তে পারেন: পাওয়া গেলো মারজানের পরিচয়

/এআরআর/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম