২৯ জুলাই পুরান ঢাকার বকশি বাজারে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিদের কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারে সব মিলিয়ে বন্দি ছিল ৬ হাজার ৪০০ জন। ওই সময় কারাগারে শতাধিক বিড়াল ছিল বলে জানিয়েছেন বর্তমান খালি কারাগারের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কারারক্ষী নজিবুল্লাহ।
কারাগারের প্রধান ফটকে আলাপকালে জেলখানার বিড়ালগুলোকে দেখিয়ে তিনি বলেন, ‘আগে বিড়ালগুলোর স্বাস্থ্য ভালো ছিল। এখন কী অবস্থা দেখেন। আগে বন্দিরা ওদের দুধ খাওয়াতো, মাছ-ভাত দিত। এখানে শতাধিক বিড়াল ছিল। এখন নেই। খাবার না পেয়ে সবগুলো চলে গেছে। কয়েকটি একনও আছে।’
/এআরআর/এসটি/
আরও পড়ুন:
পুরনো কেন্দ্রীয় কারাগার এখন যেমন








