নাক কান গলা বিভাগে স্কিল ল্যাব তৈরি করা হবে: উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ০০:৫৪আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০০:৫৭

অধ্যাপক ডা. কামরুল হাসান খান ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, নাক কান গলা বিভাগে বিশ্বমানের স্কিলল্যাব তৈরি করা হবে, যাতে এ বিভাগের চিকিৎসকগণ তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারেন এখান থেকেই।
রবিবার টেম্পোরাল বোন ডিসেকশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির কনসালট্যান্ট সার্জন ডা. সম্পদ চন্দ্র প্রসাদ রাও।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অফ অটোলজি-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার।
তিনি বলেন, টেম্পোরাল বোন ডিসেকশন কোর্স চালু হওয়ায় রোগীদের কানের প্রয়োজনীয় অপারেশন আরও সহজ হবে। এক্ষেত্রে আরোগ্য বা সফলতার হার আরও বৃদ্ধি পাবে। ফলে রোগীদের কষ্ট লাঘব হবে।
ইতালির কনসালট্যান্ট সার্জন ডা. সম্পদ চন্দ্র প্রসাদ রাও তার বক্তব্যে দু’দেশের চিকিৎসকদের মধ্যে পারস্পরিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
জেএ/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম