শাহজালালে ৩কেজি স্বর্ণসহ বিমানকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৩

স্বর্ণ চোরাচালানহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ এক বিমানকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিমান বাংলাদেশ এরলাইন্সের এয়ারক্রাফট মেকানিক মো. লিয়াকত আলীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার সন্ধ্যা ৭টায় শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে লিয়াকতের দেহ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক মোহাম্মদ সফিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনটি প্যাকেটে মোট ৩০টি বার লুকায়িত অবস্থায় পাওয়া যায়।
মোহাম্মদ সফিউর রহমান বলেন, লিয়াকত অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ইকে ৫৮৬ এর ভেতরে সিট নম্বর ২৩ হতে স্বর্ণবারগুলো সংগ্রহ করে। সেগুলো নিজের জুতোয় লুকিয়ে ফেলে। আটক প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। সে হিসেবে বারগুলোর মোট ওজন ৩ কেজি ৪৫ গ্রাম।
জিজ্ঞাসাবাদে লিয়াকত আলী জানায় বিকেল ৫টা ৪০মিনিটের থেকে ইকে ফ্লাইট ৫৮৬ অবতরনের পর ক্লিনিংয়ের কাজ তদারকি করছিলেন তিনি।
মোহাম্মদ সফিউর রহমান জানান, আরও তথ্য সংগ্রহ করে প্রকৃত দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আটক মেকানিক লিয়াকতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
/জেইউ/সিএ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম