রাজধানীর পল্টন মোড়ে পুলিশের গুলিতে মো. হানিফ (৩৫) রিকশাচালক আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। তার হাতে, পিঠে ও কোমরে মোট চারটি গুলি লেগেছে।
আহত হানিফ কুমিল্লার মুরাদনগর উপজেলার ফজলুল হকের ছেলে। তিনি যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় থাকেন।
হানিফ জানান, রিকশা নিয়ে পল্টন মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ গুলি লাগলে তিনি পড়ে যান। পরে পুলিশ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়েছে।
পল্টন থানার ওসি (অপারেশন) আবু সিদ্দিক জানান, মিস ফায়ার হওয়ায় এ ঘটনা ঘটে।
/এআইবি/বিটি/








