‘সৌদি আরবে রিজেআসেলী জামাত-শিবির নজরদারির অতন্ত্র প্রহরী’

অহিদুল ইসলাম, সৌদি আরব
০১ অক্টোবর ২০১৬, ২০:৫৬আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২১:০০

রিজেআসেলী

সৌদি আরব প্রবাসী জামাত-শিবির কর্মীরা যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেজন্য অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে রিয়াদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে তাদের নানা রকম পাঁয়তারা এখন বিদেশিদের কাছে পর্যায়ক্রমে ধরা পড়ছে।  এজন্য সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে শক্তিশালী মনিটর সেল গঠন করে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ওপর করা নজরদারি চলমান রাখা হবে।

শুক্রবার রাতে রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ (রিজেআসেলী)’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, দেশ-উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত পদক্ষেপ বিশ্বের উন্নয়নকামী দেশগুলিতে এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশকে দ্রুত উন্নয়নের মডেল বিবেচনা করে এর বাস্তব পদক্ষেপগুলি নজরে এনে পৃথিবীর অনেক দেশই এখন তা অনুসরণের চিন্তাভাবনা করছে। এ কারণে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক সংস্থাগুলি ধারাবাহিকভাবে সম্মাননায় ভূষিত করে চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল হায়দার ভূইয়া। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব সফররত ফেনী জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুর রহমান নিটোল। বিশেষ অতিথি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন শাহবাজ। সঞ্চালনা করেন রিজেআসেলী’র যুগ্মসাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম।

এতে রিজেআসেলী’র সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন খসরু বলেন, ২১ আগস্ট বিএনপি-জামাতের বোমা হামলায় নিহত এবং আহতদের প্রত্যেকটি পরিবারকে সরকারের পক্ষ থেকে অর্থ-সহায়তা দিয়ে তাদের বাঁচিয়ে রাখা দরকার। কেননা ওইদিন জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী মহতি সভায় তারা ছিলেন ইতিহাসের এক একজন শ্রেষ্ঠ সাক্ষী।

এ সময় ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী  ও (রিজেআসেলী)’র সভাপতি আব্দুল কাইয়ূম।

এ অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জন্য এক মিনিট নীরবতাও পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিকুল হায়দার ভূইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান নিটোল, সহসভাপতি গিয়াসউদ্দিন শাহবাজ,  জসিমউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক, আসাদ বেপারী, সাংগঠনিক সম্পাদক; মাসুম আলী খাঁন,  আব্দুল্লাহ আল মাসুদ, হানিফউদ্দিন খসরু, লিটন হোসেন লিটু, প্রচার সম্পাদক; লিটন মোল্লা, সহপাঠাগার সম্পাদক জসিমউদ্দিন খান প্রমুখ।

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম