সাভারে নিহত জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ১৮:১৪আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৮:১৪

সাভারে নিহত জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন নব্য জেএমবির মূল অর্থদাতা হিসেবে চিহ্নিত নিহত আব্দুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডিএমসির ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ‘ওপর থেকে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। তা পা ভাঙা পেয়েছি। লিভার ফেটে গেছে।’

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির ৫ তলার গ্রিল কেটে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আব্দুর রহমান। এসময় সে গুরুতর আহত হলে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান। পরে  রবিবার দুপুর পৌনে ৩টার দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।  

আরও পড়ুন:
সাভারে নিহত জঙ্গির লাশ ঢামেক মর্গে

/এআইবি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম