রাজধানীতে দুই বাসের মধ্যে চাপা পড়ে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৬, ২১:৪৬আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ২১:৪৬

প্রতীকী ছবি রাজধানীতে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সোমবার রাত পৌনে ৯টার দিকে গুলিস্তানের 'আহাদ পুলিশ বক্স'-এর সামনে এ ঘটনা ঘটে। মতিঝিল জোনের (পূর্ব) ট্রাফিক কনস্টেবল রবিউল বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

কনস্টেবল রবিউল জানান, রাস্তা পার হওয়ার সময় ওই যুবক দুই বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে রাত ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরনে ছিল কালো টি-শার্ট (গেঞ্জি) ও জিন্স প্যান্ট। বয়স আনুমানিক ২৫ বছর। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম