রাজধানীতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৬, ২৩:০৮আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ২৩:২৭

শিশু নির্যাতন রাজধানীর উত্তর খান এলাকায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে ময়নারটেক এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আপেল নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উত্তর খান থানার ওসি সিরাজুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

সিরাজুল হক জানান, শিশুটির বাবার নাম আঞ্জু মিয়া। মা বাসাবাড়িতে কাজ করে। সোমবার বিকেলে ঘটনার সময় শিশুটি বাড়িতে একা ছিলো। সেই সুযোগে প্রতিবেশি যুবক আপেল তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে সন্তানকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন নির্যাতিত ওই শিশুর মা। তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। পরে তারা আপেলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আপেল একটি জুতার কারখানায় কাজ করে। শিশুটিকে রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

বাংলাদেশেও স্যামসাং নোট সেভেনের বিক্রি বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম